
দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চালকদের অতিরিক্ত কর্মঘণ্টাকে দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী একজন চালকের দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালানোর কথা থাকলেও বাস্তবে অনেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্টিয়ারিংয়ে থাকছেন। এই অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।
আজ বুধবার ময়মনসিংহ নগরীর শাহাবুদ্দীন হলরুমে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএর উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৩৩টি পরিবারকে মোট ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৬ জনকে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনা জেলায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা ও শেরপুর জেলায় চারজনকে ২০ লাখ টাকা দেওয়া হয়।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়কের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল এবং পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। কোনো সড়কের সক্ষমতা ৫০ হাজার যানের হলে সেখানে ২ লাখের বেশি গাড়ি চলছে। এ ছাড়া স্ক্র্যাপিং নীতিমালা অনুযায়ী পুরোনো যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে অপসারণ করা হচ্ছে।
চালকদের দক্ষতা বাড়াতে কড়াকড়ির কথা জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এখন থেকে পেশাদার লাইসেন্স পেতে হলে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হলেই কেবল তাঁরা বিআরটিএ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যম ও শ্রমিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে, ঈদ বা উৎসবের সময় সড়কে বাড়তি সতর্কতা প্রয়োজন, যাতে কোনো পরিবারের আনন্দ শোকে পরিণত না হয়।
এ সময় বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. জহির এবং মোটরযানচালক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আল আমিন (২৬) নামের ওই ছিনতাইকারীকে আটক করে। পরে কাছে থাকা চাপাতি দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন।
৮ মিনিট আগে
চাঁদা না পেয়ে গভীর রাতে ফেনীর সোনাগাজীতে কারাবন্দী সাবেক এমপি হাজি রহিম উল্লাহর ছোট ভাই হাজি সিরাজুল হকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের
১১ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’। দুই দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ হলো এলাকার জামাতারা।
৩২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের আপত্তিকর ছবি গোপনে ধারণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে।
৩৬ মিনিট আগে