
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’। দুই দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ হলো এলাকার জামাতারা। মেলায় ঘুরে মাছ ও মিষ্টি কিনে শ্বশুরবাড়িতে যান তাঁরা। গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী এই জামাই মেলা আয়োজিত হয়।
ফাল্গুনে গ্রামের শীতলাপুজা উপলক্ষে চার শ বছরের ঐতিহ্য বহন করে চলেছে এই মেলা। মেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে জামাতারা এসেছেন শ্বশুরবাড়িতে। আর মেয়ের জামাইদের আগমনে জোয়ারিয়া গ্রাম আনন্দে মুখর হয়ে উঠেছে। শ্বশুরবাড়ি এসে স্ত্রীদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে বের হন জামাতারা। মেলায় ঘুরে মিষ্টি, মাংস, মাছসহ নানা জাতের খাবার ও বাহারি পণ্য কেনেন তাঁরা। মেলায় কে কার চেয়ে ভালো মাছ বা মিষ্টি কেনেন, তা নিয়ে জামাতাদের মধ্যে চলে একধরনের প্রতিযোগিতা। যে বাড়ির জামাতা সবচেয়ে বেশি ও ভালো কেনাকাটা করতে পারেন, এলাকাজুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে।
এ বছরের মেলায় আসা হরেক রকমের মিষ্টির মধ্যে বালিশ মিষ্টি, আমিত্তি, ছানার জিলাপি ও রসগোল্লা ছিল বিশেষ আকর্ষণ। এ ছাড়া বিভিন্ন দোকানে টাটকা ইলিশ, রুই মাছসহ হাঁস, রাজহাঁস, মুরগি, খাসির মাংসের বিক্রি ছিল বেশ জমজমাট। বিক্রেতাদের হাঁকডাকে মুখর পুরো মেলাঙ্গন। এ ছাড়া বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা।
এলাকার জামাতা ধীরেন্দ্র নাথ ঢালী বলেন, ‘মেলা উপলক্ষে সব মেয়ে ও জামাতা শ্বশুরবাড়ি আসেন এবং মেলায় ঘুরে কেনাকাটা করেন। আমিও মেলায় এসেছি। শ্বশুরবাড়ির জন্য মাছ, মিষ্টি ও মাংস কিনেছি। শ্বশুরবাড়ি গিয়ে সবাই আনন্দ করে খাওয়াদাওয়া করব।’
মেলা কমিটির সভাপতি অমল চন্দ্র বিশ্বাস বলেন, শুধু জামাতা নন, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। কেনাবেচার পাশাপাশি চলে আনন্দ-আড্ডা। গ্রামীণ ঐতিহ্য আর পারিবারিক বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই জামাই মেলা।
গতকাল বেলা ৩টার দিকে জোয়ারিয়ার এই জামাই মেলা দেখতে আসেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি মেলা কমিটির লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। তিনি ঐতিহ্যবাহী এই মেলা ধরে রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
২০ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে