
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার হাটবাজার ইজারার টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাটবাজারের গরুর বাজার, মাছের বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ড ইজারার শিডিউল জমা দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীর অনুসারী পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, বিএনপি নেতা আমিনুল হক সরকারসহ অন্যদের শিডিউল জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারীর বিরুদ্ধে। এ সময় তাঁদের মধ্যে মারামারিতে পাঁচজন আহত হন। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০), সফিউল্লাহসহ (৩৫) আরও দুজন।
ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারী বলেন, ‘শিডিউল জমা দেওয়ার সময় ছিল দুপুর ১টা পর্যন্ত। তারপর কয়েকজন শিডিউল নিয়ে জমা দিতে আসলে আমরা বাধা দিয়েছি। এতে তারা আমাদের সফিউল্লাহকে মারধর করে।’
অপর দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার বলেন, প্রশাসনের কারসাজিতে এক পক্ষের শিডিউল জমা নেওয়া হয়। এই টেন্ডারের বক্স উপজেলা, থানা ও পৌরসভায় দেওয়ার কথা থাকলেও শুধু পৌরসভায় টেন্ডার বক্স রাখা হয়।
নুরুল হক জানান, শিডিউল জমা দিতে যুবদল নেতা আবু সাঈদসহ তাঁর সাঙ্গপাঙ্গরা টেন্ডার জমা দিতে বাধা দেন। এ সময় সংঘর্ষে বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করেন তাঁরা।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, শিডিউল জমা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, ‘এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেওয়ার বিষয়টি জেনেছি। সেখানে পুলিশ ও সেনাবাহিনী ছিল। নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগে তারা এসেছে। এখন শিডিউল জমা দিতে না পারলে তারা আইনি ব্যবস্থা নিতে পারে।’
আরেক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ছেঙ্গারচর পৌরসভায় হাটবাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি শিডিউলই জমা পড়েছে।

যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের কৃষক মোস্তফা। চলতি বোরো মৌসুমে ধান চাষ করেছেন পাঁচ বিঘা জমিতে। মাসখানেক আগে রোপণ করা এসব চারা লালচে হয়ে যায়। জমিতে সার না দিলে থোড় আসবে না। তাই গত মঙ্গলবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে ইউরিয়া, টিএসপি, দস্তাসহ তিন ধরনের সার ছিটাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘হামিদ অ্যাগ্রো’। আর তাতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অর্থে। এ কাজে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
১ ঘণ্টা আগে
পুলিশের নাম ভাঙিয়ে টোকেনের মাধ্যমে মাসিক চাঁদা আদায় করা হচ্ছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে। চালকদের দাবি, নির্দিষ্ট প্রতীকযুক্ত টোকেন কিনলে মাসজুড়ে আর কোনো ঝামেলা থাকে না। তবে এই টোকেন না থাকলে কাগজপত্র ঠিক থাকলেও মামলা, রিকুইজিশনসহ নানা হয়রানির মুখে পড়তে হয়।
১ ঘণ্টা আগে