
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা জানাতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি সরাসরি অনুসরণ করতে পারবেন। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জরুরি সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাও মিলবে একই প্ল্যাটফর্মে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ সম্পর্কে মেয়র শাহাদাত হোসেন বলেন, এটি শুধু একটি অ্যাপ নয়, বরং নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধ। নাগরিকেরা এখন ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা আবর্জনা, সড়কবাতি, নর্দমাসহ ১০টি ক্যাটাগরির যেকোনো সমস্যা ছবি তুলে লোকেশনসহ সরাসরি এই অ্যাপের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাতে পারবেন। শুধু অভিযোগই নয়, অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে, চলমান নাকি সমাধান হয়েছে, তাও লাইভ ট্র্যাক করা যাবে।
মেয়র আরও বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে জরুরি সেবা, মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা একটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। একই সঙ্গে অফিসার ড্যাশবোর্ড, ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপ এবং স্বয়ংক্রিয় টিকিটিং সিস্টেমের মাধ্যমে আমরা দ্রুত বুঝতে পারব কোন এলাকায় কী ধরনের সমস্যা বেশি হচ্ছে। এতে প্রশাসনিক দক্ষতা যেমন বাড়বে, তেমনি নাগরিকদের প্রতি আমাদের জবাবদিহিতাও নিশ্চিত হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, অত্যাধুনিক এই ডিজিটাল প্ল্যাটফর্মটি নির্মাণে চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় হয়নি, সম্পূর্ণ প্রকল্পটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদার দাবিতে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন এক তরুণ। এ সময় ওই তরুণের বান্ধবীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টির...
১ মিনিট আগে
পীরগঞ্জের প্রবীণ সাংবাদিক আনজারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। আজ শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
৫ মিনিট আগে
ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সানি হাওলাদার (১৪) নামে এক কিশোরের মরদেহ প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় ওই কিশোর। সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয় ডুবুরিদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত রিকশা সজোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায় সে। দুর্ঘটনার...
১৩ মিনিট আগে