মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশায় চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ছাদিক মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম। এ মামলা থেকে আরও ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ছাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে চলে গিয়ে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে দুরুদ মিয়ার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১২ জুন রাতে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ছাদিক মিয়ার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৭ আসামিকে খালাস দেওয়া হয়।

মেহেরপুরের রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের চাপায় ফাহিম হোসেন (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন রাজনগর বেলেপাড়া গ্রামের মো. ইছাহক আলীর ছেলে।
৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাজহারুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাতক।
১২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
১৪ মিনিট আগে