বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
এবার অ্যালামনাই অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ। অনুষ্ঠানে একাডেমির সদ্য পাসড আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবোজ্জ্বল। তাই এখানকার প্রাক্তন শিক্ষার্থীদেরও উচিত বিশ্ব নৌ অঙনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যেকোন নাবিকের দুঃসময়েও।
জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিকসংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরোনোদের দায়িত্ব বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙন দাশ প্রাঙ্গণ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফল ড্র।

দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন।
২ মিনিট আগে
হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন ওরফে রতন পোদ্দারকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে