
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে বুধবার সকাল ৮টার দিকে শহরের বড় স্টেশন এলাকার উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।
ফরিদা ইলিয়াস শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনি এলাকার মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম ইলিয়াস হোসেন।
পুলিশ আরও জানায়, গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়। মামলাটি করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন। মামলায় তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারের পর ফরিদা ইলিয়াসকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরগুনার তালতলীর ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনো ২ জেলে নিখোঁজ রয়েছেন।
৮ মিনিট আগে
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও কালাম পাইক ও শহীদুল খান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
১৪ মিনিট আগে
চাঁদপুরের তিন নদীর মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাট-সংলগ্ন মোহনায় এই দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝিসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১৮ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মাচালং সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
২২ মিনিট আগে