
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বুধবার রাত ৮টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (বাজারপাড়া) গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীম রেজাকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আন্তর্জাতিক ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ার ফাঁদে ফেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা চলমান।
ডিবি কর্মকর্তা প্রদীপ কুমার সানা জানান, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করতেও পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
৪ মিনিট আগে
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
১২ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
১৩ মিনিট আগে