
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গভীর রাতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে হাসপাতালের ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক আয়া। তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, শিশুটিকে উদ্ধারের পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। নবজাতকের পরিচয় শনাক্ত ও তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মাত্র তিন দিনের ব্যবধানে (২০-২২ জুন) শিশু ধর্ষণের অভিযোগে দুটি পৃথক মসজিদের দুই ইমাম গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে অভিযুক্তদের অতীত জীবন, পরিচয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ ও যাচাই-বাছাইয়ের বিষয়টি।
১ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে কৃষক হারুন হাওলাদারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে