রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন সেট নিয়ে দ্বন্দ্বে রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন হয়েছে। আজ শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে প্রধান সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। এর পরপরই ঘটনাস্থলেই রাব্বী মারা যান। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে সড়কে দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল ফোন সেট নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে রাব্বীর বুকে ছুরিকাঘাত করে ওই দুই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত রাব্বীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় তাদের বাড়ি। তবে রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্পেনের মাদ্রিদে বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত কালীগঞ্জের ইউসুফ হাসান আলিফের মরদেহ ১২ দিন পর দেশে পৌঁছেছে। শুক্রবার উত্তরগাঁওয়ে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
৭ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে এক কীটনাশক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৬৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম পালিয়ে যান।
৭ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—আরাফাত রহমান বাবু (৩২) ও মেহেদী হাসান তুরাগ (৩২)।
৩৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে একটি অতি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাগানের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে