
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ক্ষুদ্র ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা হবে না বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শেফালিকা ত্রিপুরা। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
শেফালিকা ত্রিপুরা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনার একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে চুরির অপবাদ দিয়ে বেত্রাঘাত ও লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
৬ মিনিট আগে
তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী কাচারীপাড়া এলাকায় ৯টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
১২ মিনিট আগে
জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন দুপুরে হারুন সরদার তাঁর সহযোগীদের নিয়ে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সহোদর নজরুল সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেন।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার বিলিং সিস্টেম ও গ্রাহকসেবা ডিজিটাল করতে বুধবার ২২ জুলাই ‘বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর সুযোগ, চ্যালেঞ্জ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
২৮ মিনিট আগে