
রেশমের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজশাহীতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। গবেষণা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রেশম উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিশ্বের অন্যতম বড় রেশমের বাজার চীনে বাংলাদেশি রেশম রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার প্রেক্ষাপটে রাজশাহীতে রেশম চাষ গবেষণা ও উন্নয়নবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ রেশম চাষ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। এই সম্মেলনের আগে সকালে তিনি বাংলাদেশ রেশম কারখানা এবং রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।
সম্মেলনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, রাজশাহীর রেশম কেবল একটি শিল্প নয়, এটি দেশের ঐতিহ্য ও গর্বের অংশ। এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠপর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি রেশম চাষের পদ্ধতি উন্নয়ন, তুঁত চাষের প্রসার এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানা পুনরায় চালুর পাশাপাশি বাজার সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনাও রয়েছে। রাজশাহীর রেশম শিল্পের উন্নয়নে বিপণন নীতি উন্নয়নের কাজ চলছে।

চীনের বাজারকে বাংলাদেশের রেশম শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মানসম্মত রেশম সুতা ও কাপড় উৎপাদনের পাশাপাশি আরও আধুনিক নকশা, প্যাকেজিং, ব্র্যান্ডিং ও বিপণন কৌশল গ্রহণ করতে হবে। এতে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ তৈরি হবে।’
সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে পুনরায় চালুর পর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংশ্লিষ্ট এই কারখানায় ৫৯ হাজার ৪৬৮ মিটার রেশম কাপড় উৎপাদিত হয়েছে। বর্তমানে কারখানার নিজস্ব বিক্রয়কেন্দ্রে গরদ শাড়ি, প্রিন্টেড শাড়ি, পাঞ্জাবির কাপড় ও বলাকা সিল্কসহ বিভিন্ন রেশম পণ্য বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীর রেশম শিল্পের সম্ভাবনা শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ নয়। চীনের মতো বড় বাজারে প্রবেশ করতে পারলে রেশম চাষি, তাঁতি ও উদ্যোক্তারা সরাসরি লাভবান হবেন। একই সঙ্গে রপ্তানি আয়, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হতে পারে।
তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। উন্নত জাতের তুঁত ও রেশমকীট উৎপাদন, চাষিদের আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং চীনের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তি বিনিময় বাড়ানোর ওপর এই সম্মেলনে জোর দেন বিশেষজ্ঞরা।
তাঁরা মনে করছেন, সম্মেলনের মাধ্যমে চীন-বাংলাদেশ রেশম সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। গবেষণার ফল মাঠপর্যায়ে প্রয়োগ, উৎপাদন বাড়ানো এবং চীনের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা গেলে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, চীনের ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও ভাইস ডিন অধ্যাপক জু কিউজি এবং চীন-বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্রের প্রকল্প উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক নুসরাত জাহান নিপা।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন।

একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৬ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
৬ ঘণ্টা আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৬ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৯ ঘণ্টা আগে