
রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী এলাকায় গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বড় আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী নাজমুল সাদ্দাত, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিবৃষ্টিতে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বিকল্প পথে যাতায়াত করতে হতো।
উদ্বোধনকালে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কালভার্ট না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। বিষয়টি জানার পর জরুরি ভিত্তিতে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএডিসির (নির্মাণ) অর্থায়নে প্রায় ৮ লাখ টাকার বেশি ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে