Ajker Patrika

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছোট ভাই পলাতক রয়েছেন। আজ রোববার দুপুরে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেতাই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েল দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। তিনি ছুটিতে দুই মাস আগে বাড়িতে বেড়াতে আসেন। জুয়েল বিদেশে থাকাকালে তাঁর বড় ভাই সোহেল রানার কাছে টাকা পাঠাতেন। বাড়িতে ফেরার পর সেই টাকার হিসাব চাইলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এর জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল বঁটি দিয়ে তাঁর বড় ভাইয়ের ঘাড়ে কোপ দেন। পরে পরিবারের লোকজন সোহেলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত