
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ খান ও চান্দি বাবু।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোর ৬টায় এআইইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন।
এ সময় সীমান্ত ছিনতাইয়ে বাধা দিলে আসামিরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর মারা যান সীমান্ত।
নিহতের বাবা হাজী আলম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, উচ্চ আদালতও এ রায় বহাল রাখবেন এবং দ্রুত তা কার্যকর হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিহতের বাবা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এটি দ্রুত কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
১২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা-বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে প্রতিষ্ঠানটির...
১৪ মিনিট আগে
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১৫ মিনিট আগে
ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
২৩ মিনিট আগে