
নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় চাঁদনি বাবু (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ফতুল্লার পঞ্চবটী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চাঁদনি বাবু মামলার তিন নম্বর আসামি। এখন পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবু এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
এর আগে গত ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়। পরে (১৭ ডিসেম্বর) সীমান্ত হত্যার ঘটনায় অনিক (২৮) এবং ১৮ ডিসেম্বর সাইদুর রহমান আকাশ (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
১৫ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
২২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
২৫ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে