
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আল আমিন (২৬) নামের ওই ছিনতাইকারীকে আটক করে। পরে কাছে থাকা চাপাতি দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেয়।
আহত এই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ শান্ত (২৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে পুলিশ সদস্য শান্তর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী।
এতে ওই পুলিশ সদস্য বাধা দিলে ছিনতাইকারীদের একজন তাঁর গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
একপর্যায়ে তার কাছে থাকা চাপাতি দিয়ে তারই পায়ের রগ কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারী আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ৭৮ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে সোনারগাঁ উপজেলার রয়েছেন ৫১ জন। আর অভিযোগকারী আলতাফ হোসেন তালিকায় ৫৪ নম্বরে।
৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর হালিশহরে এক সপ্তাহ আগে আবাসিক ভবনের ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বিস্ফোরণে বাসায় দগ্ধ একই পরিবারের শিশুসহ ৯ জনের মধ্যে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছে।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানও নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
২৩ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষিজমির মাটি কেটে নেওয়ার দায়ে দুটি ড্রেজার মেশিনসহ একটি বাল্কহেড আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেডের শ্রমিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে