
রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজন আটক হয়েছেন।
গতকাল রোববার বেলা ৩টায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।
ওসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তারা ওই বাসায় যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাই অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা। তখন তাঁদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়। গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়। সেসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে সেনাবাহিনী। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করা হবে।

রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় চার দশক ধরে বসবাস করা অন্তত ৭৫০ পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়েছে। জমির মালিকানা দাবি করে ওয়ারিশদের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ২৩টি ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উচ্ছেদ বন্ধ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
২ ঘণ্টা আগে
নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুর পানান বিলের বোরো ধান ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জের সুতাং নদ ভয়াবহ পরিবেশদূষণের কবলে পড়েছে। এই নদ থেকে সংগৃহীত ৩০টি মাছের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করে মোট ৫১টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি মাছে গড়ে প্রায় দুটি প্লাস্টিক কণা পাওয়া গেছে। সুতাংয়ের পানিতেও পাওয়া গেছে বিপুল ক্ষুদ্র প্লাস্টিক ও ভারী ধাতব কণা।
৩ ঘণ্টা আগে