
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ১৪ দিন বয়সী এক নবজাতককে পানিভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাটসংলগ্ন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিহত নবজাতক ওই এলাকার সৌরভ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কে সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। ১৪ দিন আগে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।
সোমবার সন্ধ্যার পর নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে তাঁকে মাথায় আঘাত করে কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি বলেন, জিনে শিশুটিকে নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা নিজের সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন। নবজাতক অতিরিক্ত কান্নাকাটি করত, এতে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটত—এ কারণে তিনি শিশুটিকে ড্রামের পানিতে ফেলে দেন বলে পুলিশকে জানিয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
১২ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা-বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে একটি সোনালি হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা-বাগানে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। পরে চা-বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে প্রতিষ্ঠানটির...
১৪ মিনিট আগে
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। আজ শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী
১৫ মিনিট আগে
ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
২৪ মিনিট আগে