Ajker Patrika

নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ৩৫
নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার ওমর ফারুক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশের তল্লাশিতে দুটি এলজিসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী লাল-সবুজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওমর ফারুককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল আজাদ।

আকবরশাহ থানা-পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে (১৯)এ, দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ ধারায় মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওমর ফারুক একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত