
গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতা দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।
মহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, স্বপন কুমার বিশ্বাস ও হরন মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল ও নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন শেখ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মণ্ডলসহ মোট ১৭ জন।

অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, সদস্য বিজন ভক্ত, নূর ইসলাম ও নির্মল কুমার ভদ্র, কৃষক লীগের নেতা নির্মল মণ্ডল। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, সহসভাপতি সমরেন্দ্র নাথ রায় ও গোবিন্দ অধিকারী, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈসহ বিভিন্ন ওয়ার্ডের আরও ২৯ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা তাঁদের লিখিত বক্তব্যে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুরে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
শুষ্ক মৌসুমের অবসান ঘটিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় প্রবেশ করতে শুরু করেছে বর্ষার নতুন পানি। আর এই নতুন পানির আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নদীকেন্দ্রিক জনপদে।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। বাহিনীটির ফেসবুক পেজে তাঁরা লেখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ১০ মে।
৩ ঘণ্টা আগে