Ajker Patrika

এনসিপির গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের দুই নেতা, দেড় বছর পর বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২৩: ৫১
এনসিপির গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের দুই নেতা, দেড় বছর পর বহিষ্কার
হুমায়ুন কবির ও ফরহাদ মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।

আজ বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব এ কে এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্যসচিব মো. ফরহাদ মিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুন বড়িবাড়ি ইউনিয়নে এনসিপির একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী ও ফরহাদ মিয়াকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পরে ওই কমিটিই ইউনিয়ন এনসিপির কাঠামোয় রূপ নেয় এবং তাঁরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান।

সম্প্রতি তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে তথ্য প্রকাশ্যে আসে। এতে জানা যায়, হুমায়ুন কবির বড়িবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদে ছিলেন। অন্যদিকে ফরহাদ মিয়া ছিলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জেলা এনসিপির সদস্যসচিব এ কে এম আরিফুর রহমান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি গোপন করে দলের গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করা দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের মারাত্মক লঙ্ঘন। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত