
রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পুলিশ বলছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি ছোড়া হয়েছিল।
আজ শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়।

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
২৩ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২৫ মিনিট আগে
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
২৭ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
৩০ মিনিট আগে