
রাজধানীর ডেমরায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুট মিল চালু করার উদ্যোগ নিতে নানা চেষ্টা চালাচ্ছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এরই মধ্যে গতকাল রোববার পর্যায়ক্রমে (১২ এপ্রিল) কারখানা দুটি পরিদর্শন করেছেন তিনি। এ সময় কর্মকর্তাদের সঙ্গে কারখানা চালুর প্রক্রিয়ার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন ওই এমপি। এ ক্ষেত্রে সরকারিভাবে বন্ধ হওয়া কারখানাগুলো কীভাবে নতুন করে চালু করা অথবা ইপিজেড বা ইকোনমি জোন হিসেবে রূপান্তর করা যায়—এসব বিষয় নিয়েও আলোচনা করেন এমপি কামাল হোসেন।
পরিদর্শনে এসে মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইশতেহারে এসেছে ডেমরায় বন্ধ পাটকলগুলো চালু করার ব্যবস্থা গ্রহণ করা। ওই ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত করিম ও লতিফ বাওয়ানী জুট মিল পরিদর্শন করা হয়েছে। আর এ বিষয়ে সংসদেও আলোচনা করা হয়েছে। আর পরিদর্শনে এসে দেখা গেছে, ডেমরার এ দুটি পাটকলে উৎপাদন ক্যাপাসিটি ও পরিবেশ ভালো আছে। তবে করিম জুট মিলের কিছু ভবন অনেক পুরোনো হয়ে ব্যবহারের অনুপযোগী হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন, প্রয়োজনীয় আলোচনাসহ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে কাজ শুরু করা হবে।
এমপি কামাল হোসেন আরও বলেন, ‘দীর্ঘ ছয় বছর ধরে পাটকলগুলো বন্ধ রাখায় মেশিনগুলোতেও জং ধরে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে এগুলো চালু করতে পারলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এতে এলাকায় হাসপাতাল, দোকানপাটসহ অন্যান্য সেক্টরে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ওই দুটি পাটকলকে যদি ইপিজেড আকারে রূপান্তর করা যায়, তাহলে আগের তুলনায় আরও পাঁচ গুণ বেশি শ্রমিকের কর্মসংস্থান সম্ভব হবে। তবে সরকার যদি বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত ২৫টি কারখানার মধ্যে উৎপাদন ক্যাপাসিটি অনুযায়ী প্রথমে পাঁচ-ছয়টি জুট মিলও চালু করতে পারে তাহলে দেশীয় পাটপণ্যের চাহিদা অনেকাংশে পূরণ হতে পারে সহজে।’ তাই জরুরি ভিত্তিতে ডেমরার পাটকল দুটি চালুর চেষ্টা চালাবেন বলে জানান এমপি কামাল হোসেন।
এ বিষয়ে লতিফ বাওয়ানী জুট মিলের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন সাদেক ও করিম জুট মিলের উপমহাব্যবস্থাপক মো. এনায়েত উল্লাহ বলেন, ‘ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন আমাদের পাটকল দুটি পরিদর্শনে এসে নানা বিষয়ে আলোচনা করেছেন। এখন সরকারি সিদ্ধান্তে কারখানাগুলো চালু করতে পারলে আবারও পাটকল দুটিতে প্রাণ ফিরে আসবে।’
উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল সরকারিভাবে ২০২০ সালের ২৮ জুন বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সিদ্ধান্ত অনুযায়ী ওই বছর ১ জুলাই থেকে মিলগুলোর উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় অবসর দেওয়া হয়। কারণ দর্শানো হয়—বছরের পর বছর ধরে চলা লোকসান ও ভারী প্রশাসনিক ব্যয় বন্ধ করা। আর পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিই) মাধ্যমে আধুনিকায়ন করে চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। মূলত, লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়ভার না নিয়ে বেসরকারি খাতে পাটকলগুলো হস্তান্তরের লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ শহরের সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ সোমবার নগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে