
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক ডিভাইসসহ রাসেল আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি–১ এর বাইরে পাকা সড়কে তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাসেল আহমেদ কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তার দেহ তল্লাশি করা হলে কাঁধে থাকা ব্যাগ থেকে ৪৯৮ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এপিবিএন জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণালংকারের মান ২১ থেকে ২২ ক্যারেট। জব্দ করা স্বর্ণালংকার ও ইলেকট্রনিক ডিভাইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স বাংলাদেশে আনা হয়। পরে তিনি সেগুলো রিসিভ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। পুলিশের ধারণা, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এ ঘটনায় আটক রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর ২৫বি (১) (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে এপিবিএন সব সময় সক্রিয় রয়েছে। স্বর্ণ ও মাদকসহ যে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
১৭ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে আহত মো. সালাহউদ্দিন সোহাগ (৩৮) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৩৮ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত—মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
১ ঘণ্টা আগে