
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কার্যক্রমে কীটনাশক কেনায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই প্রতিষ্ঠানকে বারবার ক্রয়াদেশ দেওয়া, সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই না করা এবং দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকেই বাজারদর নিয়ে প্রাক্কলন তৈরির তথ্য পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে বর্জ্য সংগ্রহে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগেরও প্রাথমিক সত্যতা মিলেছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
দুদকের এনফোর্সমেন্ট টিম আজ বৃহস্পতিবার ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগে অভিযান চালায়। এ সময় বিগত বছরগুলোতে মশক নিধনে ব্যবহৃত কীটনাশক কেনার নথিপত্র পর্যালোচনা করা হয়।
অভিযানে দেখা যায়, একই প্রতিষ্ঠানকে বারবার কীটনাশক সরবরাহের ক্রয়াদেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ে পরিদর্শন করা হয়নি। এ ছাড়া দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকেই বাজারদর সংগ্রহ করে প্রাক্কলন তৈরির তথ্য পাওয়া গেছে।
দুদকের এনফোর্সমেন্ট টিম আরও জানতে পেরেছে, ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার ওপর প্রয়োগ করে কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা না করে কিউলেক্স মশার ওপর প্রয়োগের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে কীটনাশক বাছাই করা হয়েছে। দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে এডিস মশার প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে কি না এবং কীটনাশকের কার্যকারিতা কতটা রয়েছে, তা যাচাইয়ে কোনো বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসরণ করা হয়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে দুদক।
এ বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য অভিযানকালে কীটনাশকের নমুনা সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম। এসব নমুনা পরীক্ষা এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
অন্যদিকে, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায়ও অনিয়মের তথ্য পেয়েছে দুদক। ময়লা সংগ্রহের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো অর্থ নির্ধারণ করা হয়নি। বর্জ্য সংগ্রহকারীদের সঙ্গে কোনো চুক্তি না থাকায় তাঁদের ওপর কার্যকর নিয়ন্ত্রণও নেই।
এর ফলে বিভিন্ন এলাকায় ময়লা সংগ্রহের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ নেওয়া এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
তানজির আহমেদ বলেন, ‘অভিযানে সংগৃহীত নমুনা পরীক্ষা এবং রেকর্ডপত্র যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দেওয়া হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে