
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কিছু সদস্য অবস্থান করছে। আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ সমাবেশ পালনের পরিকল্পনা করছে তাঁরা। অভিযান চালিয়ে সিটিটিসি একটি দল তিনজনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী ২০১৩)-এ মামলা করা হয়েছে।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তাররা প্রত্যেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গিয়েছে।
গ্রেপ্তারদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিটিটিসির অভিযান চলছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই ঢাকায় মিছিল করে সংগঠনটির নেতা-কর্মীরা। এরপর আরও নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও নানা কর্মসূচি পালন করেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’ গুঁড়িয়ে হিযবুত তাহরীরের পোস্টারও লাগানো হয়েছিল।
২০০১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা হিযবুত তাহরীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গত সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করলেও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

সাভারের হাইওয়ে থানা-পুলিশের ওপর অটোরিকশাচালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগে
ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের নতুন ভবনের তিনতলার একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তোলে। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর বেলাবো উপজেলায় ২২ বছর পর গঠিত ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয়ের অভিযোগ তুলে পদবঞ্চিত নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বেলাবো বাজারের কলেজ রোডে এই বিক্ষোভ...
১ ঘণ্টা আগে