
কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন মো. রিসান (১৮) ও মো. আরাফাত (২১)। তাঁদের মধ্যে রিসান কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার এবং আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। আহত সানি (১৯) একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা। হতাহত তিনজনই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী ছিল।
ওসি নাছির উদ্দিন জানান, মোটরসাইকেলে তিনবন্ধু স্থানীয় বাংলাবাজার স্টেশনে যাচ্ছিলেন। পথিমধ্যে খরুলিয়া উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নাছির উদ্দিন আরও জানান, নিহত ব্যক্তিদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা-সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড-ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, চরমোনাইয়ের মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি।
৩ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মিলন হাওলাদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। মিলন হাওলাদার আদাখোলা গ্রামের তৈয়ব হাওলাদারের ছেলে। মিলনের স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মিলনকে তাঁর শ্বশুর ও শ্যালক হত্যা
৪ মিনিট আগে
তার স্ত্রীর নিয়মিত গাইনি চিকিৎসক ডা. কামরুন সাত্তার ডালিয়াকে বিষয়টি জানাতে বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। পরে সকাল ৮টায় রোগীকে মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে একটি মৃত...
৭ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা গেছে।
৯ মিনিট আগে