
পাবনা শহরে ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।
আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলার পর সেখানে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন প্রান্থ। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেন বলে অভিযোগ। বিষয়টি টের পেয়ে মন্দির কর্তৃপক্ষের লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, প্রান্থ মানসিকভাবে অসুস্থ। মন্দিরে প্রবেশের পর তাঁর আচরণ অস্বাভাবিক হয়ে যায় এবং তিনি ভাঙচুর শুরু করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে (প্রান্থ) মানসিকভাবে অসুস্থ ছিল। মন্দিরে ঢোকার পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাঙচুর শুরু করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে। পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।’

চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।
৪৪ মিনিট আগে
চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় তিনি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক
১ ঘণ্টা আগে
কালের বিবর্তনে সেই কাচারি ঘর এখন বিলুপ্তির পথে। কোনো কোনো বাড়িতে এখনো পুরোনো কাচারি ঘর দেখা গেলেও সেগুলো পড়ে আছে অযত্ন ও অবহেলায়। নেই সেই চিরচেনা শিক্ষার্থীদের পড়ার আওয়াজ, রাতের জারিগান, লুডু খেলা কিংবা অতিথিদের গল্প-আড্ডা।
৩ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র ধাক্কায় মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার লালপুর ইউনিয়নের ছয় রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে