
বগুড়ার শিবগঞ্জে বাসে পাশাপাশি বসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে এক যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার গভীর রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় ‘শালকী সুপার পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জের পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে বাংলাবান্ধাগামী একটি বাসে তল্লাশি চালায় ডিএনসির একটি দল। বাসের আসনে পাশাপাশি বসা হামিদ ও মৌ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন, তবে তাঁরা কোনো টিকিট দেখাতে পারেননি। আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে খাকি খামে ও ব্যাগে লুকানো মোট ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
খুলনা নগরীতে বাসচাপায় হোসনে আরা নিলা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই নারী মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা বখতিয়ার হোসেনের স্ত্রী।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের মধ্যস্থতায় বৈঠকের পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন দুই সংগঠনের নেতারা...
২৩ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির বাবা ও মায়ের পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক না থাকায় মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
২৯ মিনিট আগে