
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি) অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় অন্যকে অংশগ্রহণ করিয়ে (প্রক্সি) পাস করার পর মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন ৯ পরীক্ষার্থী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের আটক করা হয়। ভাইভা দিতে এসে জালিয়াতি ধরা পড়ায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন হোসেনপুর উপজেলার মো. নিজাম উদ্দিন ও সাব্বির, পাকুন্দিয়া উপজেলার পিয়াস ও মেহেদী, মিঠামইন উপজেলার শফিকুল, ইটনা উপজেলার নজরুল, তাড়াইল উপজেলার জসিম ও ফয়সাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলার রাহিমা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভাইভা বোর্ডে আসার পর সব পরীক্ষার্থীদের মতো তাঁদের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে তাঁরা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস করেছেন।
জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান, রিয়াদ হোসেন তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে কারাদণ্ডের আদেশ দেন।
নিয়োগ ও বাছাই কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, তাঁদের হাতের লেখা যাচাই করার সময় তাঁরা স্বীকার করেন, প্রক্সির মাধ্যমে তাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের ১৫ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। সকল তথ্য পুলিশ ও গোয়েন্দাদের দেওয়া হয়েছে, এই কাজের সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার জন্য। এটার শেকড় কোথায় কে বা কারা জড়িত সব বের করা হবে।

মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জিলাপিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করায় তাদেরকে এই জরিমানা করা হয়। জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) উত্তম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায়ই উত্তম কুমার বিশ্বাসকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৮ কোটি ৭৮ লাখ ৩২ হাজার ৬৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
২১ মিনিট আগে
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ঢাকা বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী কর্মকর্তা জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে
৩৩ মিনিট আগে
খোরশেদ রাব্বিসহ চার বন্ধু গতকাল মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁদের মাইক্রোবাসটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় রাব্বি মাইক্রোবাসের সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে সড়কে নামেন।
৩৫ মিনিট আগে