
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শনিবার দুপুরে সিপিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা ও সাদেকুল ইসলামসহ নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ সময় তাঁরা সার ও গ্যাসের সংকট নিরসনেরও দাবি জানান।

নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ার সময়সীমা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।
৬ মিনিট আগে
বিটোপিয়াকে ঘিরে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হিসাব পরিচালনা, ব্যক্তিগত তথ্য ব্যবহার ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে স্বচ্ছ তদন্ত চেয়েছে বেসিস। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দোষী না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফ্রিল্যান্সিং খাতের জন্য জাতীয় নীতিমালা তৈরিরও প্রস্তাব...
১০ মিনিট আগে
সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে, বিষয়টি এমন নয়। তবে যে যেই পেশায় থাকুক না কেন, সবার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি এবং মাদক থেকে দূরে থাকা জরুরি বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১২ মিনিট আগে
মীর শাহে আলম বলেন, কক্সবাজার নিয়ে সরকার বিপদের মধ্যে আছে। কক্সবাজারের পর্যটন ও উন্নয়নে এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা। এখানে কোনো উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নিলেই সংস্থাটি আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশ অন্যায়ভাবে ব্যবহার করে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে উন্নয়ন।
১৫ মিনিট আগে