
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এতে ১৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সোনাহাট সেতু ও নদীর তীর রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়তে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছরের পুরোনো একটি রেলসেতু রয়েছে। ঝুঁকিপূর্ণ ওই সেতুর বিকল্প হিসেবে দক্ষিণ পাশে ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতু নির্মাণাধীন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন সেতু ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীর রক্ষা বাঁধের পাশে তিনটি অননুমোদিত ড্রেজার বসিয়ে পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ভাই আলম হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ও লেবু মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে ভারী বৃষ্টিপাতে তীর রক্ষা বাঁধ ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা জালাল, আজিজুর রহমান ও রফিকুল বলেন, সোনাহাট সেতুর দক্ষিণ-পশ্চিম পাশে দুধকুমার নদের ভাঙন ঠেকাতে পাউবো ব্লক দিয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করেছে। এর কাছেই তিনটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় বাঁধের ব্লক স্থানচ্যুত হয়ে ধসে যেতে পারে। পাশাপাশি তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমিও ভাঙনের হুমকিতে রয়েছে। ঝামেলার আশঙ্কায় স্থানীয়রা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।
অভিযোগের বিষয়ে বালু উত্তোলনকারী আলম হোসেন বলেন, কয়েক দিন ধরে ড্রেজার বন্ধ রয়েছে। ড্রেজার সরিয়ে নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পুকুরের তলদেশ সমান করতে একটি ড্রেজার চলছে।
থানার ওসি আজিম উদ্দিন বলেন, বালু উত্তোলন বন্ধ করা পুলিশের কাজ নয়। প্রশাসন চাইলে বালু উত্তোলন বন্ধে পুলিশ সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, বালু উত্তোলন বন্ধ করতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
৩৫ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
৩৯ মিনিট আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
৪২ মিনিট আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
১ ঘণ্টা আগে