
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে ঝামেলা হলেই কেউ কেউ দেশ ছেড়ে চলে যান, কিন্তু আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না, ইনশা আল্লাহ।’
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘দেশে গরিব-অসহায় মানুষ ন্যায়বিচার পায় না, বিচার সব সময় প্রভাবশালীদের পক্ষে থাকে। জামায়াত ক্ষমতায় গেলে বিচারব্যবস্থায় সমতা নিশ্চিত করা হবে। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি হবে, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি একই অপরাধ করলে একই আইনে বিচার হবে। টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে না।’
শফিকুর রহমান বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। এমনকি রাস্তার ভিক্ষুক কিংবা সদ্য জন্ম নেওয়া শিশুরও এই সম্পদে অধিকার রয়েছে।’
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমি শুনেছি, হবিগঞ্জেও চাঁদাবাজি হয়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি চলবে না। ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হবে না।’
নারীদের হিজাব-বোরকা প্রসঙ্গে এক দলকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘আমাদের মা-বোনদের ইজ্জত রাখতে দেয় না এমন দল কীভাবে হিজাব খুলে ফেলতে বলে! প্রয়োজনে জীবন দেব, তবু মা-বোনদের ইজ্জত কেড়ে নিতে দেওয়া হবে না।’
জামায়াতের নির্বাচিত প্রতিনিধিদের বিষয়ে অঙ্গীকার জানিয়ে জামায়াত আমির বলেন, ‘নির্বাচিত এমপি-প্রতিনিধিদের প্রতিবছর নিজের ও পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। পাশাপাশি এমপি-মন্ত্রীদের স্বল্পমূল্যের প্লট গ্রহণ কিংবা শুল্কমুক্ত গাড়ি কেনা হবে না।’
শফিকুর রহমান আরও বলেন, ‘আমি শুনেছি হবিগঞ্জও সন্ত্রাসকবলিত এলাকা। আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত জেলা উপহার দেব ইনশা আল্লাহ। এ জন্য জনগণকে ১২ তারিখ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিতে হবে।’
যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা যুবকদের হাতে বেকার ভাতা নয়, মর্যাদার কাজ তুলে দিতে চাই। গ্রামকে শিল্পে পরিণত করব। কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।’
স্বাস্থ্য খাত নিয়ে প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব পেলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। পাশাপাশি হবিগঞ্জে বিশেষায়িত হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে।’
সমাবেশে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট বিভাগীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-১ আসনের খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরী, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী আহমদ আবদুল কাদের এবং জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি সদ্য জামায়াতে যোগদানকারী চৌধুরী আশরাফুল বারী নোমান প্রমুখ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। মা-বোনসহ নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায়...
৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত...
২০ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া চিনিকল ও রেশম কারখানা পুনরায় চালুসহ উত্তর জনপদকে একটি আধুনিক শিল্প ও আইটি (তথ্যপ্রযুক্তি) হাবে রূপান্তর করা হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী...
১ ঘণ্টা আগে