
লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংস ওজনে কম দেওয়া নিয়ে ক্রেতাকে মারধরের ঘটনায় করা মামলায় দুজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক আরিফুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কৌঁসুলি (এপিপি) আমজাদ হোসাইন বলেন, ভুক্তভোগী ব্যক্তি গরিব মানুষ। মাংস কিনতে গেলে আসামি ওজনে কম ও চর্বি বেশি দেন। প্রতিবাদ করায় আসামিরা ভুক্তভোগী ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করেন।
আমজাদ হোসাইন আরও বলেন, এই ঘটনার তিন দিন পর থানায় তিনজনকে আসামি করে মামলা করলেও কেউ গ্রেপ্তার হননি। আজ দুই আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চান। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গরুর মাংস বিক্রেতা বাহার ও তাঁর ছেলে সাহেদ।
মামলা সূত্রে জানা যায়, মারধরের শিকার নুরুল ইসলাম উপজেলার চর কালকিনি ইউনিয়নের চর সামসুদ্দিন গ্রামের আবদুল হকের ছেলে। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ২৬ মার্চ বাহারের দোকানে নুরুল ইসলাম মাংস কিনতে যান।
মাংস কাটার সময় অতিরিক্ত হাড়, চর্বিসহ ওজনে কম দেওয়ার বিষয়টি তিনি লক্ষ করেন। এতে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাহার, তাঁর ছেলে সাহেদ ও দোকানের কর্মচারীরা নুরুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার তিন দিন পর রোববার (২৯ মার্চ) আহত নুরুল ইসলামের বাবা আব্দুল হক বাদী হয়ে এই মামলা করেন।
ঘটনার পর অভিযুক্ত বাহার সাংবাদিকদের কাছে মারধরের ঘটনাটি ‘সামান্য হাতাহাতি’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘মাংস বিক্রি করতে গেলে কিছু চর্বি দিতেই হয়। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। ছেলে রাগের মাথায় তাঁকে আঘাত করেছে।’

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ এসব শিশুকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলার চার শিশু রয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা যায় মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে...
১ ঘণ্টা আগে