Ajker Patrika

রাজশাহীতে ভোটের মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ভোটের মাঠে নামলেন এনসিপির মেয়র প্রার্থী
সভায় বক্তব্য দেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ করেছে বিএনপি সরকার। তবে আগেই দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী হিসেবে প্রস্তুতি শুরু করেছেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি আনুষ্ঠানিকভাবে শনিবার ‘মাঠ থেকে ম্যান্ডেট’ স্লোগানে নিজের প্রচারণার কাজও শুরু করেছেন।

এদিন বিকেল ৫টায় নগরের চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করে মহানগর এনসিপি। সভায় এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলী বলেন, ‘এবারের নির্বাচন আর দুর্নীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এনসিপি কাজ করছে।’

মোবাশ্বের আলী বলেন, আজ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামলেন। জনগণের অধিকার নিশ্চিত করতে এনসিপি মাঠে সক্রিয় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সিটি নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনোভাবেই যাতে বিতর্কিত নির্বাচন না হয়, সেটি নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানান এই এনসিপি নেতা।

মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক রমজান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, যুগ্ম সদস্যসচিব মাহফুজুর রহমান বাবু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত