
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. সানজু বকশী (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল সদর থানার গড়াশিন বাজার এলাকা থেকে মো. সানজু বকশীকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
র্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সানজুর বাড়িও ওই এলাকাতেই। গত ৯ মে মাদ্রাসার হুজুরের অনুমতি সাপেক্ষে বাড়ি পাহারা দেওয়ার জন্য শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান সানজু। ওই রাতে শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও শিশুটির বাবা-মাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ১৪ জুন সানজু মাদ্রাসায় প্রবেশ করে শিশুটিকে আবারও ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এরপর গত ২৫ জুন বিকেলে মাদ্রাসায় হুজুর না থাকার সুযোগে একটি কক্ষে নিয়ে আবারও ধর্ষণের চেষ্টা করেন সানজু। এ সময় শিশুটির চিৎকার শুনে মাদ্রাসার এক শিক্ষক কক্ষে প্রবেশ করলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় শিশুটির বাবা আদালতে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে মামলাটি সুন্দরগঞ্জ থানায় লিপিবদ্ধ করা হয়। মামলার পর থেকেই সানজু আত্মগোপনে ছিলেন।

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই তছনছ করে দিতে পারে একটি পুরো পরিবারকে। অথচ ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে প্রতিদিনই এমন ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রায় অর্ধশত মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ এখন যেন নীরব আতঙ্ক।
৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে অস্ত্রসহ দুই ডাকাত আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল,১টি রামদা,২টি বোরকা,১টি টি-শার্ট,১টি লুঙ্গি আটক উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
১১ মিনিট আগে
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে যখন সঠিক তদন্ত ও হত্যার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন ঘটনাটিকে রাজনীতিকীকরণের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছে রংপুর আইনজীবী সমিতি। একই সঙ্গে মামলায় গ্রেপ্তারদের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে সংগঠনটি।
১২ মিনিট আগে
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সোনাকানিয়া গ্রামে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন।
৩৪ মিনিট আগে