
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সংগৃহীত ময়লা-আবর্জনা ফেলা হয়েছে সান্তাহার পৌর শহরের রাস্তার পাশে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নাটোর বাইপাস সড়কে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সামনে রাস্তায় ময়লা এনে ফেলায় পরিবেশদূষণের পাশাপাশি দুর্গন্ধ ও জন চলাচলে ভোগান্তি হচ্ছে।
সান্তাহার পৌর শহরের মালশন, সাহেবপাড়া, পাথরকুটা, দোগাছী, তারাপুর ও ছাতনী গ্রামের বাসিন্দারা জানান, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা অপসারণ করে সান্তাহার পৌর শহরের নাটোর বাইপাস সড়কে ফেলা হচ্ছে।
মালশন গ্রামের বাসিন্দা ও সমাজসেবক শাহাজাহান আলম স্বপন বলেন, ‘এক এলাকার পরিচ্ছন্নতার জন্য অন্য এলাকার পরিবেশ নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ও পরিবেশসম্মত স্থায়ী ভাগাড়ের ব্যবস্থা করা প্রয়োজন।’
পাথরকুটা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘এমনিতেই পৌর এলাকায় নির্দিষ্ট কোনো ভাগাড় নেই। তারপর যদি অন্য এলাকার ময়লা এনে এখানে ফেলা হয়, তাহলে এলাকায় আর টিকে থাকা যাবে না। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে দ্রুত নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ও ভাগাড়ের ব্যবস্থা করা হোক।’
দোগাছী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সান্তাহার পৌরসভার নিজস্ব নির্দিষ্ট ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আদমদীঘি সদরের ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলায় পৌর শহরে পরিবেশদূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে।
সান্তাহার সচেতন নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘অন্য এলাকার ময়লা সান্তাহারে এনে ফেলায় আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। দ্রুত এর স্থায়ী সমাধান করা দরকার। অবিলম্বে আদমদীঘির পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলা বন্ধ করা হোক।’
আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সান্তাহার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌর এলাকার বাসিন্দাদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।’

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অপরাধে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। অভিযানকালে পুলিশ সদস্যের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল...
১৮ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে যশোরে ৪৩টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করা হয়।
১৯ মিনিট আগে