
নাটোরের গুরুদাসপুরে এক ডিলারের বিরুদ্ধে ৪০ বস্তা রাসায়নিক সার পাচারের অভিযোগ উঠেছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সার পাচারের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিলার গিয়াস উদ্দিন প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাঁদা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে সার পাচারের ‘নাটক’ সাজানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে উপজেলা কৃষি বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শ্যালোচালিত একটি ভটভটিতে বস্তাভর্তি সার তাড়াশের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে স্থানীয়দের কথোপকথনে ৪০ বস্তা সার এবং তাড়াশের সবুজপাড়ায় সার নেওয়ার কথা শোনা যায়। ভটভটি চালকের বক্তব্যে ডিলার গিয়াস উদ্দিনের নামও শোনা যায়।
ডিলার গিয়াস উদ্দিন প্রামানিক দাবি করেন, ভিডিওটি ১৫ সেপ্টেম্বরের নয়, ১১ সেপ্টেম্বরের। তাঁর ভাষ্য, গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রামের কৃষক শহিদুল ও রাশিদুল তাঁর কাছ থেকে ন্যায্যমূল্যে ৮ বস্তা করে মোট ১৬ বস্তা সার কিনেছিলেন।
গিয়াস উদ্দিনের দাবি, পথে রাঙ্গা মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি সারবোঝাই ভটভটি আটকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁর বিরুদ্ধে সার পাচারের নাটক সাজানো হয়। পরে ১০ হাজার টাকা দাবি করা হলেও তিনি তা দেননি। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে বলে দাবি তাঁর।
অভিযুক্ত রাঙ্গা মোল্লা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, গুরুদাসপুর উপজেলার সার ডিলারের মাধ্যমে পাশের তাড়াশ উপজেলায় সার পাচার করা হচ্ছিল। পাচার রোধ করায় ডিলার গিয়াস উদ্দিন তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছেন।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো প্রয়োজনীয় তথ্যপ্রমাণ না পাওয়ায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রাফিউল ইসলাম আরও জানান, চলতি মৌসুমে সারসংক্রান্ত বিষয়ে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলায় সারের কোনো ঘাটতি নেই।

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে প্রবাসী বাংলাদেশি সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর মা-বাবা ও স্বজনেরা।
৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোরালিয়া গ্রামে জমির সুপারিগাছ কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় জয়নাল আবেদিন এবং জব্বার আকন ও তাঁদের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে...
৯ মিনিট আগে
নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মাঝখানে নৌকায় দলবদ্ধ ধর্ষণের মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
২০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছেলে।
২৩ মিনিট আগে