
পাবনার হিমাইতপুরে সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমির মালিকানা দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। আজ বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর কাছে ৫৪৭ জনের স্বাক্ষর-সংবলিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্রটি নেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা, আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধর্ম-বর্ণ-নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং এর সেবামূলক কর্মকাণ্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের পরিচালিত নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বাধাবিঘ্ন সৃষ্টি করাসহ ঠাকুরের জন্মস্থান দখলের পায়তাঁরা করছেন।
বক্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া পাবনার হিমাইতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমকে ঠাকুরের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমি হস্তান্তর করেছিলেন। কিন্তু পরে আরেকটি পক্ষ জমিটি নিয়ে মামলা করে। এ নিয়ে মামলা এখনো চলমান আছে। বক্তারা জমিটি পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমকে পুরোপুরি বুঝিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, ‘স্যার অনুপস্থিত থাকায় স্যারের পক্ষে আমি আবেদনপত্রটি গ্রহণ করেছি। আবেদনপত্রটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, তাই স্যার আসলে স্যারের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে সেখান থেকে পাওয়া নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

লাইসেন্স নবায়ন না থাকা, চিকিৎসক ও লেবারদের বসার জন্য কক্ষ না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
৭ মিনিট আগে
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে; সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন অভিযান চালানোর কথা জানিয়েছে।
১০ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দিতে পারেননি অধ্যাপক মোসা. মেহবুবা আলম। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আজ বুধবার যোগদানের চেষ্টা করেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক হওয়ায় তাঁকে এ সরকারি কলেজে যোগদানে একজোট হয়ে আপত্তি তুলেছেন বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা।
৩১ মিনিট আগে
জয়পুরহাটে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে ক্রেতার ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া অরুণ কুমার দেবনাথ (৫২) নামে এক কর্মচারী মারা গেছেন।
৩৭ মিনিট আগে