
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ ইউছুফ (২৬)। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোয়াজ্জম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইউছুফ ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।
জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবে পাড়ি জমান ইউছুফ। স্থানীয় সময় শুক্রবার বিকেলে অন্য শ্রমিকদের সঙ্গে একটি ভবনে বিদ্যুতের সংযোগ স্থাপনের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে ইউছুফের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন বলেন, ইউছুফের আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। প্রবাস থেকে তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় পাটুলী ফেরিঘাটে টাইলসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এক পথচারী মারা গেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এক্স-রে মেশিনটি অচল ছিল। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর চালু হলো ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এক্স-রে মেশিন। গত ২৬ মার্চ ‘ভোলা সদর হাসপাতাল: বাড়তি খরচে নাকাল রোগী’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
১১ মিনিট আগে
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ আসনের সংকট তুলে ধরে বলেছেন, ঢাকা-৪ আসন এলাকার ৭৫ ভাগ গ্রাহকের বাসায় গ্যাস সরবরাহ নেই। দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ এ সংকট বিরাজ করছে। ফলে বাসিন্দাদের খাওয়া-দাওয়ায় চরম ভোগান্তি হচ্ছে...
২৫ মিনিট আগে
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে কোস্ট গার্ড পৃথক তিনটি অভিযানে জলদস্যু ‘পারভেজ বাহিনী’র ১০ সদস্য এবং ৮ চোরাকারবারিকে আটক করেছে। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা তিন জেলে এবং গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত...
১ ঘণ্টা আগে