
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি এবং সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে তিনি এই স্টেশন পরিদর্শন করেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেন থেকে নেমে মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টেশনটি পরিদর্শন করেন।
এই সফরকালে তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৪ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৪ ঘণ্টা আগে