কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

বরিশালের মুলাদীতে মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং অপরজন অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপ
৩৬ মিনিট আগে
শ্রমিকের আকাশছোঁয়া মজুরি। পকেটে টাকা না থাকায় জমির পাট কাটতে না পেরে চরম হতাশায় দিন পার করছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দরিদ্র কৃষক মো. আলতাফ বিশ্বাস। চোখের সামনেই জমিতে নষ্ট হতে বসেছিল তার কষ্টে ফলানো সোনালি আঁশ। ঠিক এমন সংকটের মুহূর্তে এগিয়ে এল শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি...
১ ঘণ্টা আগে