Ajker Patrika

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার সন্ধ্যায় রুস্তমপুর গ্রামে আকতার সরকারের নিজ বাড়িতে গড়ে তোলা গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপকরণ ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর গ্রামে আকতার সরকারের নিজ বাড়িতে গড়ে তোলা গুড় তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকতার সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, কারখানার মালিক অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত