Ajker Patrika

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২
সংঘর্ষে অটোরিকশাটি দুমড় মুচড়ে ঢুকে যায় ট্রাকের নিচে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপোর সামনে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লীবিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন পুরুষ মারা যান। আহত হন অটোচালকসহ আরও তিন নারী। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এসআই খালিদ বলেন, `একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের কাজ চলছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁদের নাম, ঠিকানা জানা যায়নি। তবে বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত