
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো চলছে সড়কে অবস্থান কর্মসূচি। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আজ শনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা নগর ভবন থেকে গোলাপশাহ মাজার এবং প্রেসক্লাব হয়ে মিছিল নিয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসেন।
সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’
যাত্রাবাড়ী থেকে আসা শ্রমিক দলের একজন সদস্য আখতার হোসেন বলেন, ‘আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। শিগগিরই ইশরাক ভাইকে মেয়র হিসেবে শপথ দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি।’
ইশরাকের সমর্থকেরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে আটকের দাবিতে হাজারো মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।
৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং শিশুদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি বছরের পবিত্র হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। জাতীয় পতাকাবাহী এ সংস্থা ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে।
১৯ মিনিট আগে
শিশির মনির বলেন, রাত ৩টার সময় কিংবা বিকেলে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে, তবে আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারও না থাকে, তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবেন। এখানে তো আইন মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকার
২৮ মিনিট আগে