Ajker Patrika

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী দাদি-নাতনি নিহত

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী দাদি-নাতনি নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় দুজন নিহত। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী দাদি ও নাতি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের নাতনি আরফা (৭)।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, হানিফ পরিবহনের একটি বাস বরিশাল থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পশ্চিম জয়শ্রী কাজীবাড়ি এলাকা অতিক্রমের সময় বাসটি দাদি ও নাতনিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান। সেটি আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর রাজি নন, বিজয়ের মুখ্যমন্ত্রিত্বের শপথ আজ হচ্ছে না

রাঙামাটি জেলা পরিষদ: বেপরোয়া নির্বাহী প্রকৌশলী

‘পুশব্যাক’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত