
নেত্রকোনার কলমাকান্দায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের সঙ্গে (এসআই) চোরাকারবারির ঘুষ নিয়ে দর-কষাকষির দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর এসআই আবু হানিফকে প্রত্যাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছড়িয়ে পড়া অডিও আমার নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত এসআই আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে।
‘এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
গতকাল বুধবার রাত ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চোরাকারবারির সঙ্গে এসআই আবু হানিফের কথোপকথনের অন্তত দুটি অডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রাতেই অভিযুক্ত এসআই মো. আবু হানিফকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
পরে আজ সকালে থানার ওসি মো. সিদ্দিক হোসেনকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ওসি সিদ্দিক হোসেনকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বদলি করা হয়েছে। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, ‘এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটিতে সবুজ ছত্রাক (ফাঙ্গাস) পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, নিম্নমান ও খাওয়ার অনুপযোগী বনরুটি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
৩৯ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট নিরসন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা।
১ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
৩ ঘণ্টা আগে