Ajker Patrika

স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে নৌপরিবহন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০২
স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে নৌপরিবহন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
খাবারের মান যাচাই ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজ খবর নেন দুই প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর জেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা, রোগীদের চিকিৎসা এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

গতকাল রোববার রাতে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তাঁরা রোগীদের জন্য নির্ধারিত খাবারের মান যাচাই এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন দুই প্রতিমন্ত্রী। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসাসংক্রান্ত কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়ে রোগী ও তাঁদের স্বজনদের কাছে জানতে চান তাঁরা।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন দুই প্রতিমন্ত্রী। এ সময় রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

খাবারের মান যাচাই ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজ খবর নেন দুই প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা
খাবারের মান যাচাই ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজ খবর নেন দুই প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, দুই প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত, চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

ডা. মো. মতিউর রহমান বলেন, পিরোজপুরে ডেঙ্গু রোগী বেড়েছে। দুই প্রতিমন্ত্রী ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত