Ajker Patrika

কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার
পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিষ্কার করা হয়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের ভারানি খাল পরিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. মাহমুদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব।

পরিচ্ছন্নতা অভিযানে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ড্রেন ও আশপাশের এলাকা এবং পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন ভারানি খালের কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

পৌর প্রশাসক মো. মাহমুদুর রহমান বলেন, পৌরসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। দিনে ও রাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত